বাংলাদেশের চলচ্চিত্রের অবিসংবাদিতভাবে শ্রেষ্ঠ নায়ক - নায়করাজ রাজ্জাককে এই সংখ্যায় আনতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। তাঁর বর্ণাঢ্য জীবনের ক্ষুদ্র কিছু অংশ নিয়ে গড়া হয়েছে ‘কিংবদন্তি’ বিভাগ। আমরা স্মরণ করছি আরেক কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী লাকি আখন্দকে যিনি একের পর এক অসাধারণ সব গান উপহার দিয়ে এসেছেন।
ফিল্ম রিভিউ, মাস্টারপিস রিভিউ, গবেষণাসহ অন্যান্য নিয়মিত বিভাগ বরাবরের মতো তরুণ এবং অভিজ্ঞ লেখকদের সমন্বয়ে সাজানো হয়েছে। চেষ্টা করা হয়েছে পাঠকদের চাহিদা ও প্রয়োজনের মাঝে মেলবন্ধন ঘটাতে। আশাকরি, বৃষ্টি বিলাস না হোক, আপনার চাহিদা পূরণের কাছাকাছি যেতে পারবে ‘আই’ এর এবারের সংখ্যা।
নিরাপদে থাকুন, অনেক শুভকামনা।